ময়মনসিংহের ভালুকায় মডেল থানা পরিদর্শন রেঞ্জ ডিআইজি

ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া ও ময়মনসিংহ জেলার মান্যবর পুলিশ মোঃ মিজানুর রহমান শনিবার ভালুকা মডেল থানা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে সম্মানিত রেঞ্জ ডিআইজি ও পুলিশ সুপার মহোদয়কে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহিদুল ইসলাম উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান এবং থানা প্রাঙ্গণে পুলিশের চৌকুস দল কর্তৃক গার্ড অফ অনার প্রদান করা হয়।

পরবর্তীতে সম্মানিত রেঞ্জ ডিআইজি ও পুলিশ সুপার থানায় কর্মরত সকল সদস্যদের প্রয়োজনীয় চাহিদা, বিভিন্ন সমস্যা, অসুবিধার কথা মনোযোগ সহকারে শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য উপস্থিত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। তারা আরও বলেন থানা ও সার্কেল অফিসকে সেবামুখী প্রতিষ্ঠান এবং জনগণের আস্থার প্রতীক হিসেবে গড়ে তুলতে সকল পুলিশ সদস্যকে আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে কর্তব্য পালন করতে হবে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ ও গণভোট উপলক্ষে নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে অফিসার ও ফোর্সদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।এ সময় জনাব মনতোষ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁও সার্কেল),ময়মনসিংহ এবং থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।