কুয়াকাটায় আগুনে ক্ষতিগ্রস্ত ৮ দোকানীর পাশে ছাত্রদল

পর্যটন নগরী কুয়াকাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে হোটেল, গার্মেন্টসসহ ৮টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে লাখ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। আর সেই আগুনকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে কুয়াকাটা পৌর ছাত্রদল।
মঙ্গলবার (৩ মার্চ) সকালে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের ধংসস্তুপ পরিদর্শন শেষে দোকানিদের হাতে নগদ সহায়তা তুলে দেনকুয়াকাটা পৌর ছাত্রদলের সদস্য সচিব নেছার উদ্দিন।
এসময় তাদের খোঁজখবর নিয়ে ছাত্রদল ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস প্রদান করে।
এর আগে গত ২৭ ফেব্রুয়ারি সকালে একটি দোকানের বালিশের আগুন থেকে সূত্রপাত ঘটে লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে আগুন পাশের হোটেল, গার্মেন্টস ও অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের চেষ্টায় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে ৮টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম বলেন, আগুন লাগার পর আমরা কিছুই বের করতে পারিনি। আমাদের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এখন আমরা নিঃস্ব হয়ে পড়েছি।
ছাত্রদল নেতা নেছার উদ্দিন হাওলাদার বলেন, দোকানগুলো পুড়ে যাওয়ায় অনেক পরিবার আজ অসহায় হয়ে পড়েছে। মানবিক দায়িত্ববোধ থেকে তাদের পাশে দাঁড়িয়েছি। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার চেষ্টা করব।














