নেত্রকোনার মদনে যথাযোগ্য মর্যাদায আন্তর্জাতিক নারী দিবস পালিত

নেত্রকোনার মদন উপজেলা যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ পালিত হয়েছে।

রবিবার (৮ মার্চ)সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) শাওলিন নাহারের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের

কর্মকর্তা শারমিন শাহাজাদী সঞ্চালনায় উপস্থিত ছিলেন কাইটাল ইউপি চেয়ারম্যান আবু তাহের আজাদ,মদন হাসপাতালের ডাক্তার নয়ন চন্দ্র ঘোষ, পল্লী সঞ্চয়ক ব্যাংক কর্মকর্তা হুমায়ুন কবির, মদন থানা অফিসার ইনচার্জ মোঃ হাসনাত জামান, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা মোখলেসুর রহমান,।

মদন উপজেলা প্রেসক্লাবের সদস্য সিনিয়র সাংবাদি মোঃ মোশাররফ হোসেন বাবুল, উপজেলা জাতীয়বাদী মহিলা দলের জোসনা বেগম, অফিস সহায়ক আজাহারুল ইসলাম, মদন পৌর মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি সিমু আক্তারসহ অন্যান্যরা।