ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গণহত্যা দিবসের আলোচনা সভা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের হল রুমে ২৫শে মার্চ গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্টিত হয়।বুধবার অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ এমপি।আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান।আয়োজন করে উপজেলা প্রশাসন।বক্তারা বলেন’রক্তের ঋণে কেনা আমাদের এই স্বাধীনতা।২৫শে মার্চের শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা’।এসময় থানা অফিসার ইনচার্জ রবিউল আজম,উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভুইয়া মনি,যুগ্ম আহবায়ক আতিকুর রাজ্জাক ভুইয়া হিরা,যুগ্ম আহবায়ক শরীফ আবেদীন জায়েদী সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।






























