নেত্রকোনার মদনে জ্বালানি তৈল মজুত করে বেশি দামে বিক্রি

নেত্রকোনার মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের ধুবাওয়ালা বাজারে জ্বালানি তেল মজুত করে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ উঠেছে এক ব্যবসায়ীর বিরুদ্ধে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় কৃষকরা।
এলাকাবাসি সূত্রে জানা যায়, ধুবাওয়ালা গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে ইলিয়াছ প্রতি লিটার জ্বালানি তৈল ১৩০ থেকে ১৪০ টাকা দরে বিক্রি করছেন। সরকারি নির্দেশনা অনুযায়ী জ্বালানি তেলের সংকটের কারণে খোলা বাজারে তেল বিক্রির অনুমতি না থাকলেও তিনি অবৈধভাবে ৫০০/৬০০ লিটার তেল মজুত করে বেশি দামে বিক্রি করছেন বলে অভিযোগ রয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) সরজমিনে গিয়ে দেখা যায়, স্থানীয় কৃষকরা বেশি দামে তৈল কিনতে বাধ্য হচ্ছেন। কৃষি কাজের জন্য সেচ পাম্প হারভেষ্টার ও অন্যান্য যন্ত্র চালাতে জ্বালানি তেলের প্রয়োজন হলেও অতিরিক্ত দামের কারণে তারা দিশেহারা হয়ে পড়েছেন কৃষক।
ভুক্তভোগী কৃষকদের দাবি, দ্রুত প্রশাসনের হস্তক্ষেপে এই অবৈধ কার্যক্রম বন্ধ করা হোক এবং ন্যায্যমূল্যে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করা হোক।
এ বিষয়ে মদন উপজেলা নির্বাহী অফিসার বেদবতী মিস্ত্রী জানান, বিষয় সহকারি কমিশনার (ভুমি)কে দেখার জন্য নির্দেশনা দিয়েছি।




























