নেত্রকোনার মদনে প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

নেত্রকোনার মদন উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। জোবাইদা রহমান মহিলা ডিগ্রী কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বেদবতী মিস্ত্রী, উপজেলা শিক্ষা অফিসার ফাতেমা সুলতানা, সহকারি শিক্ষা কর্মকর্তা আলমগীর কবির, প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি মোঃ মোজাম্মেল হক, সাবেক সভাপতি ইসমাইল হোসেন , প্রেসক্লাব সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার উজ্জ্বল, রামদাস খিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউল হক জিয়া, বালালী বাঘমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর কাসেম সহকারি শিক্ষক সমিতির সভাপতি,এম শাহা আতিকুর রহমান, অনুষ্টানটি যৌথ ভাবে পরিচালনা করেন সহকারি শিক্ষক সফিউল্লাহ লালন।
শিক্ষক আজিমুল হক। প্রাথমিক বিদ্যালয়ে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় বালক দল জাহাঙ্গীরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়-০৫-০১ গোলে জয়ী হয়।
গোবিন্দশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরাজিত হয়। বালিকা দল নায়েকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে জঙ্গল ডেমারগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি পরাজিত হয়।
পরবর্তিতে এ দুটি দল নেত্রকোনা জেলা পর্যায়ে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। খেলাটি পরিচালনা করেন নূরুল কবির গোলাপ। পরে বিজয়ীদের মধ্যে পুরুষ্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার বেদবতী মিস্ত্রীসহ অতিথিবৃন্দ।






























