যশোরের মনোহরপুরে মটরভ্যান চুরি দিশেহারা রসুল মোল্লা

যশোরের মনিরামপুর উপজেলার মনোহরপুর বাজারের পাশে বহস্পতিবার (১৪ মে) দুপুর দেড়টার দিকে চুরি হয়ে গেছে রসুল মোল্লার মটরভ্যান।
স্থানীয়ভাবে জানা যায়, ভ্যানটি ছিল তার একমাত্র উপার্জনের উৎস। হঠাৎ এ যানটি চুরি হয়ে যাওয়ায় চোখের সামনে অন্ধকার দেখছেন তিনি।
মনোহরপুর গ্রামের বাসিন্দা রসুল মোল্লা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “এই ভ্যানটাই ছিল আমার ঘর চালানোর একমাত্র ভরসা। এখন আমি কীভাবে চলবো, কীভাবে বাচ্চাদের খাবার জোগাড় করবো বুঝতে পারছি না। ভ্যানটা না থাকলে আমার অনেক ক্ষতি হয়ে যাবে।”
এ ঘটনায় তিনি দ্রুত চোরকে সনাক্ত করে তার ভ্যানটি উদ্ধারের দাবি জানিয়েছেন প্রশাসনের নিকট। এ চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।