জুলাইয়ের চেতনা বাস্তবায়নে জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকতে হবে- প্রতিমন্ত্রী ইকবাল হোসেইন

‘জুলাইয়ের চেতনা বাস্তবায়নে জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বাণ জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন। শনিবার দুপুরে উপজেলা পরিষদ পাবলিক হলে গেজেটেড জুলাইযোদ্ধাগণ আয়োজিত জুলাইয়ের গৌরীপুর শীর্ষক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, জুলাই একটি চেতনা। এই চেতনা বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকতে হবে। যারা জুলাইযোদ্ধা এখনো লেখাপড়া করছেন। আপনারা লেখাপড়াটা খুব ভালোভাবে চালিয়ে যান। যেকোনো সহযোগিতা প্রয়োজন হয়, আমাকে বলবেন; আমরা সহযোগিতা করবো।জুলাইযোদ্ধাদের সাথে আমি আছি ও আমার সরকার আছে।
তিনি আরও বলেন, প্রত্যেক শহীদ জুলাইযোদ্ধার বাড়ির সামনের রাস্তার নামকরণ করা হবে। স্মৃতিফলকও নির্মাণ করা হবে। আপনাদের যে সকল সমস্যার কথা বলেছেন, সেগুলো শোনেছি। আরও কি কি সমস্যা আছে, সেগুলোও লিখিতভাবে জানাবেন। আমরা সমাস্যা সমাধানের চেষ্টা করবো।
জুলাইয়ের গৌরীপুর শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. হাবিবুল ইসলাম খান শহীদ।
জুলাইযোদ্ধা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জুলাই শহীদ যোবায়ের আহমেদের বাবা মো. আনোয়ার উদ্দিন, শহীদ বিপ্লব হাসানের বাবা মো. বাবুল মিয়া, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নূরুল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সোবহান সুলতান, ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুর রহমান বাবুল,।
পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ, ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. রমজান হোসেন খান জুয়েল, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সভাপতি মো. শামছুল হক ভিপি শামছু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক বেগ ফারুক আহমেদ, শাহজাহান কবীর হীরা, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল, আহত জুলাইযোদ্ধা মোশাররফ হোসেন, অ্যাডভোকেট রাইসুল ইসলাম প্রমুখ।






























