নেত্রকোনার মদনে মোবাইল কোর্ট পরিচালনা করে মাদক সেবিদের বিভিন্ন মেয়াদে সাজা

নেত্রকোনা মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নে বাঘমারা গ্রামে মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন মেয়াদে মাদক সেবিদের সাজা দেয়া হয়েছে।
জানাযায়, ২৯ জুলাই বুধবার উপজেলার বাঘমারা গ্রামে অবৈধ গাজা সেবনে ফলে গ্রামের শান্তি শৃঙ্খলা ভঙ্গের জন্য বাঘমারা গ্রামের ভুলু মিয়ার ছেলে রোমান, আতিকুর রহমানের ছেলে কামরুল, অপ্লান মিয়ার ছেলে বিলাসকে হাতেনাতে ধৃত করে মদন উপজেলার সহকারি কমিশনার শাওলিন নাহার কর্তৃক মোবাইল কোর্ট মাধ্যমে একজনকে ১ মাস ও ২ জনকে ৭ দিনের বিনাাশ্রম সাজা প্রদান করে। মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন,
এসআই হাসানুর রহমান,এএসআই মাহফুজুর রহমান ও কনস্টেবল ফরিদুল ও সাইদুর রহমান।






























