ময়মনসিংহের গৌরীপুরে প্রতিমন্ত্রীর সহধর্মিনী শারমিন হোসাইন এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

ময়মনসিংহের গৌরীপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেইন এর সহধর্মিনী শারমিন হোসাইন এর রোগমুক্তি ও আশু সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগষ্ট) বিকেল ৫টায় উপজেলার গৌরীপুর ইউনিয়নের হিম্মতনগর কেন্দ্রীয় জামে মসজিদে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগি সংগঠনের উদ্যোগে ও মো: বাদশা মিয়ার আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্টিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের শিক্ষা বিষয়ক সম্পাদক মো: মনোয়ার হোসেন সফল, সাবেক যুবদল নেতা বাদশা মিয়া, গৌরীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: মোসলেম মিয়া, উপজেলা যুবদল নেতা জায়দুল ইসলাম, মাসুদ মিয়া, আমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা মো: নজরুল ইসলামসহ স্থানীয় এলাকাবাসী।

দোয়া মাহফিল পরিচালনা করেন গৌরীপুর পৌর শহরের দুতলা মসজিদের সাবেক ইমাম ও খতিব মো: শামছুল হক।

উল্লেখ্য যে, প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইনের সহধর্মিনী শারমিন হোসাইন সিঙ্গাপুরে চিকিৎসাধীন আছেন।