সূত্রাপুর থানা ছাত্রদলের কমিটি অনুমোদন, সভাপতি শাহিন ও সম্পাদক সাব্বির

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের অধীনস্থ সূত্রাপুর থানা ছাত্রদলের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে শাহিন খন্দকারকে সভাপতি এবং সাব্বির ভূঁইয়াকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে সাইফ আহমেদ হিমু, সহ-সভাপতি পদে মোঃ রেজওয়ানুল অনু ও মোঃ তানভীর হোসেন দায়িত্ব পেয়েছেন। এছাড়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ সৈকত রহমান ও ইমরান হোসেন এবং সাংগঠনিক সম্পাদক পদে আমির হোসেন রকিকে মনোনীত করা হয়েছে।
ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সভাপতি শামীম মাহমুদ এবং সাধারণ সম্পাদক আবদুর রহিম ভূঁইয়া যৌথভাবে এই নতুন কমিটির অনুমোদন প্রদান করেন। বিজ্ঞপ্তিতে দায়িত্বপ্রাপ্ত নতুন নেতৃত্বকে আগামী ৩০ দিনের মধ্যে সূত্রাপুর থানা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে মহানগর কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, সূত্রাপুর থানা ছাত্রদলকে আরও সুসংগঠিত ও আন্দোলন-সংগ্রামে গতিশীল করার লক্ষ্যে অভিজ্ঞ ও ত্যাগী কর্মীদের মূল মূল পদে রেখে এই কমিটি সাজানো হয়েছে। নতুন নেতৃত্ব পাওয়ার পর স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ খুব শীঘ্রই তাদের পূর্ণাঙ্গ কমিটি চূড়ান্।






























