নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন করুন- হাসান রাজীব এমপি

লালমনিরহাট -১ (হাতীবান্ধা -পাটগ্রাম) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান বলেছেন, আপনারা নির্বিঘ্নে শারদীয় দুর্গাপূজা উদযাপন করুন। বর্তমানে একটি গণতান্ত্রিক সরকার রাস্ট্র পরিচালনা করছে। ধর্মপালনের অধিকার এটি রাস্টীয় অধিকার।
পূজায় আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে করণীয় সব কিছুর ব্যবস্থা রয়েছে। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা পরিষদ হলরুমে শুক্রবার সকালে ৭৩টি মন্দিরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জিআর এর চাল বিতরণ ও ব্যক্তিগতভাবে ৫০ কেজি চাল, ১০কেজি ডাল ও তিনটি করে শাড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্রের সভাপতিত্বে উক্ত বিতরণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক মোশাররফ হোসেন, সদস্য সচিব আফজাল হোসেন, পিআইও উত্তম কুমার নন্দী, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অশ্বিনী কুমার বসুনিয়া, উপজেলা পুজা উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বিজয় কুমার প্রমুখ।
উল্লেখ্য, জিআরএর ৫০ কেজি চাল,১০ কেজি ডাল ও তিনটি করে শাড়ি এবং ব্যক্তিগত অনুদান বিতরণ করা হয়েছে।
























