ঈদে মিলাদুন্নবী’র আলোচনা সভায় নাতে রাসুলে মুখর অভিরামপুর উচ্চ বিদ্যালয়

বগুড়ার শিবগঞ্জ উপজেলার অভিরামপুর উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে এ আয়োজন করা হয়।

সভায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও মানবিক মূল্যবোধ নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে নাতে রাসুল (সা.) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক, সহকারী প্রধান শিক্ষক ছারোয়ার হোসেন, সিনিয়র সহকারী শিক্ষক মাছুরা খানম, সহকারী শিক্ষক ইজাজুল করিম, রবিউল ইসলামসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।