ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবে সাজেদা খানমের দোয়া-মাহফিল

ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আলী হায়দার রবিনের প্রয়াত মাতা সাজেদা খানমের মাগফেরাত কামনায় এক স্মরণসভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ দোয়াপূর্ব স্মরণসভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি বেগ ফারুক আহাম্মেদ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম।

স্মরণানুষ্ঠানে বক্তব্য প্রদান করেন গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ শফিকুল ইসলাম মিন্টু, কাজী আব্দুল্লাহ আল আমীন, সাবেক আহ্বায়ক মোঃ রইছ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আলী হায়দার রবিন, আনোয়ার হোসেন শাহীন, সুজিত কুমার দাস, মশিউর রহমান কাউসার, শেখ মোঃ বিপ্লব, সহ-সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, অর্থ সম্পাদক শামীম খান, সদস্য আরিফ আহামেদ প্রমুখ।

পরে মরহুমার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ পড়ানো হয়।

দোয়া পরিচালনা করেন গৌরীপুর বড় মসজিদের মুয়াজ্জিন হাফেজ আবু সাঈদ।