নরসিংদীতে পাচদোনায় কাভার্ডভ্যান-সিএনজি সং’ঘ’র্ষে নি’হ’ত ২

নরসিংদীতে কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে পাঁচদোনা-ঘোড়াশাল সড়কের ভাটপাড়া বাজার এলাকায় সোনালী ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মাধবদীর চরদিঘলদী ইউনিয়নের অনন্তরামপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে সাইদুল ইসলাম (২০) এবং গাজীপুরের বাসিন্দা নুর উদ্দিন। সাইদুল ঘটনাস্থলেই মারা যান। অপরজনকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
পুলিশ জানায়, দ্রুতগতির কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজির সংঘর্ষে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। নিহত সাইদুল গাজীপুরের টঙ্গীতে একটি গার্মেন্টসে চাকরি করতেন এবং বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।
মাধবদী থানার ওসি মোহাম্মদ কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানচালক পালিয়ে গেলেও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


























