যশোরের নাভারণে গাঁজা ব্যবসায়ী হোসেন আলী গ্রেপ্তার: কারাগারে প্রেরণ

যশোরের শার্শা থানা পুলিশ অভিযান চালিয়ে অবৈধ্য গাঁজা সেবন ও এলাকায় শান্তিশৃঙ্কলা ভঙ্গের অপরাধে হোসেন আলী (৫২) নামে এক গাঁজা কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে মোবাইল কের্টের মাধ্যমে সাজা প্রদান করে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত হোসেন আলী শার্শা উপজেলার যাদবপুর সাতক্ষীরা মোড়ের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে ও জনৈক আহম্মদ আলী শাহীনের ছোট ভাই।
পুলিশ জানায়, অবৈধ গাজা সেবন ও এলাকায় শান্তিশৃঙ্কলা ভঙ্গের অপরাধে হোসেন আলীকে গ্রেপ্তার করা হয়। তাৎক্ষনিকভাবে তাকে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদান করে কারাগারে পাঠানো হয়।
স্থানীয়রা জানায়, বিগত প্রায় ২০ বছর ধরে হোসেন আলী গাঁজার ব্যবসা করে আসছে। সে প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত নাভারণ সাতক্ষীরা মহাসড়কে বাসের হেলপার সুপারভাইজার ও চালকদের কাছে বিশেষ কায়দায় বিড়ি ও সিকারেটের মাধ্যমে গাঁজা বিক্রি করে আসছে। কয়েকবার গাঁজা নিয়ে হোসেন আলী আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়লেও তার ভাই আহম্মদ আলী শাহিনের প্রভাব খাটিয়ে ছাড়িয়ে নেই।
শার্শা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স আনতে চলোমাণ অভিযানে নাভারণ সাতক্ষীরা মোড় থেকে হোসেন আলী নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদান করে তাকে কারাগারে পাঠানো হয়েছে।






























