নেত্রকোনার মদনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে। ইউনেসকোর উদ্যোগে ১৯৯৪ সাল থেকে প্রতিবছর এদিন বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়ে আসছে।
দিবসটি পালনের লক্ষ্য হচ্ছে শিক্ষকদের স্মরণ করা এবং তাঁদের সম্মান জানানো। এ বছরে শিক্ষক দিবসের প্রতিপাদ্য ‘স্ট্যান্ডিং উইথ টিচার্স: সিক্সটি ইয়ার্স অব প্রোটেকটিং দ্য প্রফেশন, অ্যাডভান্সিং ইটস স্ট্যাটাস, শেপিং আওয়ার ফিউচার্স’।
এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও এই দিবস পালিত হয়। দিবসটি পালনের অংশ হিসেবে আজ সোমবার উপজেলা পরিষদ হতে শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হল রুমে এসে শেষ হয়।পরে নির্বাহী অফিসার নাদির হোসেন শামীম এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
এতে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল বারী, কৃষি কর্মকর্তা মাহমুদুল রহমান মিজান, শিক্ষক মোঃ আক্কাছ উদ্দিন, গণ মাধ্যম কর্মী মোঃ মোশাররফ হোসেন,বাবুল, ফতেপুর ইউপি চেয়ারম্যান সামিউল হায়দার শফি।
এ ছাড়া ও উপস্থিত ছিলেন, মাধ্যমিক সুপার ভাইজার জোসনা বেগম,বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির, ও বিভিন্ন বিদ্যালয়ে প্রধান শিক্ষক সহকারি শিক্ষক ও ছাত্র-ছাত্রী।





















