আব্দুস সালাম মেমোরিয়াল কিন্ডারগার্টেন স্কুলের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদ বিতরণ

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান,সনদ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৫ অক্টোবর) সকাল ১১ টায় আব্দুস সালাম মেমোরিয়াল কিন্ডারগার্টেন স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি র সভাপতি আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও শহিদুল ইসলাম জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন হোসেনপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির চেয়ারম্যান এবিএম সিদ্দিক চঞ্চল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,”বর্তমান সরকার দেশের সার্বিক শিক্ষা খাতের মানোন্নয়ন ও প্রসারে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করেছে। শিক্ষার সঠিক পরিবেশ বজায় রাখতে সরকারের পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

অভিভাবকদের উদ্দেশ্যে বিশেষ পরামর্শ দিয়ে বলেন,”আপনারা সন্তানদের সার্বক্ষণিক খেয়াল রাখুন। তরুণ ও শিশু শিক্ষার্থীরা যাতে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার ও আসক্তি থেকে দূরে থাকে,সেদিকে বিশেষ নজর দিতে হবে। কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহী করে এবং তাদের সুস্থ মানসিক বিকাশে খেলার মাঠ ও বইমুখী করার উপরও তিনি গুরুত্ব আরোপ করেন।

তিনি আরো বলেন,মানসম্মত ও নৈতিক শিক্ষায় শিশুদের গড়ে তুলতে কিন্ডারগার্টেন স্কুলগুলো প্রশংসনীয় ভূমিকা রাখছে।শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি তাদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের যৌথভাবে কাজ করতে হবে। তিনি কৃতি শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, কিন্ডারগার্টেনের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকগণ ও স্থানীয় নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে কিন্ডারগার্টেনের মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের হাতে মেধা বৃত্তির নগদ অর্থ,সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন প্রধান অতিথি।