আগামীকাল বাবরের মেরুদন্ডে অস্ত্রোপচার সকলের দোয়া চেয়েছেন

উন্নত চিকিৎসার জন্য বর্তমানে মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য ও সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। আগামী বুধবার (১১ নভেম্বর ২০২৬) সেখানে তাঁর মেরুদণ্ডে একটি জটিল অস্ত্রোপচার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পারিবারিক ও তাঁর দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে, দীর্ঘ ১৭ বছর কারাভোগের কারণে তিনি শ্বাসকষ্ট, মেরুদণ্ডে তীব্র ব্যথা ও কিডনিজনিত জটিলতাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। কারাগার থেকে মুক্তি পাওয়ার পর দেশের ভেতরে নিয়মিত চিকিৎসা নিলেও চিকিৎসকদের পরামর্শে মেরুদণ্ডের জরুরি ও উন্নত চিকিৎসার জন্য সম্প্রতি তাঁকে মালয়েশিয়ায় নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা আগামী ১১ নভেম্বর তাঁর অস্ত্রোপচারের দিন নির্ধারণ করেছেন।

গুরুত্বপূর্ণ এই অস্ত্রোপচারের আগে সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর দেশ বাসীর ও তাঁর নির্বাচনী এলাকা মদন, মোহনগঞ্জ খালিয়াজুরীর সকল স্তরের মানুষের নিকট দোয়া চেয়েছেন।