নেত্রকোনার মদনে ৪ দিন ব্যাপী কালী পূজা উদযাপন

নেত্রকোনা মদন উপজেলার কাইটাইল ইউনিয়নে বাড়রী গ্রামে ৪ দিন ব্যাপী শ্রী শ্রী শ্যামাপূজা (কালীপূজা) উদযাপন হচ্ছে। এটি সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব, বাংলা আশ্বিন কিংবা কার্তিক মাসের অমাবস্যা তিথিতে শ্যামাপূজা ও দীপাবলি অনুষ্ঠিত হয়। বন্ধু মহল পূজা সংঘের উ্যদোগে ৪ দিন ব্যাপী এ পুজা আযোজন করা হয় বাড়রী শিবপুর গ্রামের জীতেশ চন্দ্র পত্রণবিসের বাড়িতে।

পূজা কমিটির সভাপতি চয়ন সরকার দেয় জানান, আমাদের ১৬ তম কালী পূজা চলছে আগামী বুধবার বির্সজনের মাধ্যমে শেষ হবে এ উৎসব।

পাশ্বের বাড়ী বাড়রী ভাগতপুর অজয় চন্দ্র দেয় বাড়িতে কালী মন্দিরে এ পূজা অনুষ্টিত হচ্ছে। সাধারন সম্পাদক মহন চন্দ্র দেয়, জানান, সরকারে নিকট হতে ৫০০ কেজি চাউল বরাদ্দ দেয়া হয়। আমরা প্রতি বছর মা নামে পূজা করে থাকি।এ অনুষ্টান চলবে ৪ দিনব্যাপী।

সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, জগতের সব অশুভ শক্তিকে পরাজিত করেন মা কালী দেবী। ভক্তদের কাছে তিনি শ্যামা, আদ্য মা, তারা মা, চামুন্ডি, ভদ্রকালী, মহামায়া এমন বিভিন্ন নামে পরিচিত। আজ গৃহে, স্থায়ী ও অস্থায়ী মন্ডপে প্রতিমা নির্মাণ করে এবং মন্দিরে প্রতিষ্ঠিত প্রস্তরময়ী প্রতিমায় মহাসমারোহে কালীপূজা অনুষ্ঠিত হয়।

সন্ধ্যায় সনাতন ধর্মাবলম্বীরা স্থায়ী ও অস্থায়ী পূজামন্ডপ, মন্দির, বাসাবাড়ি, শ্মশান ও ব্যবসা প্রতিষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করবেন। এটি দীপাবলি উৎসব নামে পরিচিত। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে স্বর্গীয় পিতা-মাতা, পিতৃপুরুষ ও স্বজনদের স্মরণ করা হয়। একই সঙ্গে অন্ধকার, অনাচার, অশুভ ও অসুর শক্তিকে পরাভূত করার প্রার্থনা করবেন সনাতন ধর্মাবলম্বীরা।