সাজেক অবরোধ অব্যাহত রাখা কার্বারী অ্যাসোসিয়েশনের পর ইউপিডিএফের সর্বশেষ হাতিয়ার গণ-অধিকার রক্ষা কমিটি

পার্বত্য জেলা পর্যটন নগরী খ্যাত সাজেক অবরোধ অব্যাহত রাখা কার্বারী অ্যাসোসিয়েশনের পর ইউপিডিএফের গণ-অধিকার রক্ষা কমিটি সর্বশেষ হাতিয়ার হিসেবে কাজ করার অভিযোগ উঠেছে। পাহাড়ে সশস্ত্র গোষ্ঠীর আধিপত্যের লড়াইয়ে সাজেকের সাধারণ মানুষের জীবন-জীবিকা ক্রমেই জিম্মি হয়ে পড়ছে। সেই লড়াইয়ে সংগঠন বদলালেও বদলায়নি কৌশল।

সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমার বক্তব্য অনুযায়ী, প্রথমে কার্বারী অ্যাসোসিয়েশনকে সামনে রেখে সড়ক অবরোধ চালানো হলেও এখন সেই জায়গায় এসেছে সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি। দুটি সংগঠনই ইউপিডিএফের সৃষ্টি বলে দাবি করেছেন তিনি। তিনি বলেন, দলীয় স্বার্থে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে কর্মসূচিতে যুক্ত করা হচ্ছে।

দীর্ঘদিনের অবরোধে বিপর্যস্ত হচ্ছে স্থানীয় মানুষের জীবন, বন্ধ হয়ে আছে পর্যটন ও ব্যবসা-বাণিজ্য। গত মঙ্গলবার(১০ই নভেম্বর) এক প্রেসব্রিফিংয়ে লিখিত বক্তব্যে এসব কথা বলেন নতুন জয় চাকমা। একই সঙ্গে সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতির পদ থেকে পদত্যাগ এবং সংগঠনটির কমিটি বিলুপ্তির ঘোষণা দেন তিনি।

নতুন জয় চাকমার বক্তব্যে উঠে আসে, দীর্ঘদিনের অবরোধে সাজেকের সঙ্গে বাইরের এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। খাদ্যদ্রব্য, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে। সাধারণ মানুষকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাঁর অভিযোগ, ইউপিডিএফের দলীয় স্বার্থে মানুষকে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে ভয়ভীতি ও মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে। অনেককে ইচ্ছার বিরুদ্ধে কর্মসূচিতে সম্পৃক্ত করা হয়েছে। এমনকি তাঁর অজ্ঞাতসারেও বিভিন্ন সময়ে তাঁর নামে বিবৃতি প্রকাশ করা হয়েছে।

একজন কার্বারী হিসেবে এলাকার মানুষের স্বার্থ ও অধিকার রক্ষা করা নিজের দায়িত্ব বলে উল্লেখ করেন নতুন জয় চাকমা। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই দায়িত্ব পালন কঠিন হয়ে পড়েছে জানিয়ে তিনি বলেন, তাঁকে নিজ এলাকা ছেড়ে নিরাপদ আশ্রয় নিতে হয়েছে।

এ অবস্থায় সভাপতির পদ থেকে পদত্যাগ, অ্যাসোসিয়েশনের কমিটি বিলুপ্ত এবং অনির্দিষ্টকালের জন্য ঘোষিত সড়ক অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন তিনি। তবে কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতির এই ঘোষণা সত্তে¡ও অবরোধের নিয়ন্ত্রণ নিয়ে তৈরি হয়েছে নতুন প্রশ্ন। নতুন জয় চাকমার ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই পাঁচ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় সাজেক পর্যটন সড়ক অবরোধ বাস্তবায়ন গণকমিটি।

গত মঙ্গলবার (১০ই নভেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সংগঠনটির আহŸায়ক বাবুধন চাকমার বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, ‘পাঁচ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত সাজেকবাসীর অবরোধ কর্মসূচি চলবে।’ একই সঙ্গে গণবিরোধী অপতৎপরতা ও অপপ্রচারণায় বিভ্রান্ত না হওয়ার আহŸান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে ২০২৪সালের ২৮শে জুলাই ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় গোয়েন্দা পুলিশ(ডিবি) কার্যালয়ে ছয় প্রধান সমন্বয়ককে আটকে রেখে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিতে বাধ্য করার ঘটনার উল্লেখ করা হয়। সে সময় আন্দোলন বন্ধ না হওয়ার উদাহরণ টেনে সাজেকের অবরোধ বন্ধের চেষ্টাও সফল হবে না বলে দাবি করে গণকমিটি। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন সংগঠনটির সদস্য সচিব বিজয় কান্তি চাকমা।

দীর্ঘদিনের অবরোধে সাজেকের পর্যটন, পরিবহন ও ব্যবসা-বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়েছে। পর্যটননির্ভর হোটেল, রিসোর্ট, কটেজ ও রেস্তোরাঁ ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহেও সংকট তৈরি হয়েছে। একদিকে কার্বারী অ্যাসোসিয়েশনের নেতৃত্বের পদত্যাগ, অন্যদিকে গণকমিটির অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা, সব মিলিয়ে সাজেকের সাধারণ মানুষের দুর্ভোগের অবসান এখনো অনিশ্চিত।

নতুন জয় কার্বারীকে জিম্মি করে জোরপূর্বক লিখিত বিবৃতি প্রদানে বাধ্য করার অভিযোগ তাঁর মেয়ের”:-
সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় কার্বারীকে কোনো গোষ্ঠী কর্তৃক জিম্মি করে সাজেকে চলমান অববরোধ বিষয়ে বিভ্রান্তিকর বিবৃতি প্রদানে বাধ্য করার অভিযোগ করেছেন তাঁর মেয়ে নন্দা চাকমা।

গত মঙ্গলবার (১০ই নভেম্বর ২০২৬) রাত ৯টা ৫৪মিনিটে দেওয়া এক ফেসবুক পোস্টে নন্দা চাকমা জানান, তার বাবা নতুন জয় কার্বারী গত ৪ঠা নভেম্বর সকাল ৮টার দিকে নিজ বাড়ি সাজেক ইউনিয়নের ৫নং ওয়ার্ডের এগজ্জ্যাছড়ি থেকে মামলার হাজিরা দিতে রাঙামাটিতে যান।

গত কয়েক দিন ধরে তার বাবার ব্যবহৃত মুঠোফোনে (০১৫৭৫৭১১২২৪, ০১৮৬৪৮১৮১০২) যোগাযোগের চেষ্টা করেও সংযোগ করতে পারছিলেন না।

ফেসবুক পোস্টে তিনি বলেন, “ মঙ্গলবার(১০ই নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বাবাকে পুনরায় ফোন করলে একজন অপরিচিত ব্যক্তি আমার বাবার ফোন রিসিভ করেন। ওই ব্যক্তি আমাকে জিজ্ঞেস করেন, আমি নতুন জয় চাকমার মেয়ে কি না। আমি নিজের পরিচয় দিলেও ওই ব্যক্তি তাঁর পরিচয় জানাননি।”

তিনি আরো বলেন, “মঙ্গলবার(১০ই নভেম্বর) বিভিন্ন মাধ্যমে জানতে পারি, বাবা সাজেক অবরোধ সংক্রান্ত একটি বিবৃতি দিয়েছেন। আমার জানামতে, বাবা এভাবে লিখতে পারেন না। সেটি একটি লিখিত বিবৃতি ছিল। আমার আশঙ্কা, কোনো গোষ্ঠী তাঁকে জিম্মি করে জোরপূর্বক ওই বিবৃতি দিতে বাধ্য করেছে।”

তিনি সাজেকবাসীসহ সকলের প্রতি আমার বিনীত অনুরোধ জানিয়ে বলেন, “বাবার ওই বিবৃতিতে কেউ বিভ্রান্ত হবেন না। সাজেকবাসী চলমান অনির্দিষ্টকালের সড়ক অবরোধ চালিয়ে যাবে। নতুন জয় কার্বারীর মেয়ে হিসেবে আমিও অবরোধ পালনে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।”

উল্লেখ্য, মঙ্গলবার(১০ই নভেম্বর) রাত সাড়ে ৮টা-৯টার সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে গোয়েন্দা সংস্থা ও পিসিজেএসএস সন্তু গ্রæুপ পরিচালিত কয়েকটি ফেসবুক পেইজে নতুন জয় কার্বারীর একটি লিখিত বিবৃতি পড়ার ভিডিও প্রচার করা হয়। এতে সাজেকে চলমান অবরোধ বিষয়ে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করতে দেখা যায়। তাঁর ভিডিওটি দেখে অনেকে সন্দেহ প্রকাশ করেন। এর পরেই তাঁর মেয়ের ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি ঘটনার প্রকৃত কারণ জানা যায়।

পাঁচ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত সাজেকবাসীর অবরোধ অব্যাহত থাকবে: বাবুধন চাকমা:-
গণবিরোধী অপতৎপরতা ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহŸান। ‘বাংলাদেশের চিরপরিচিত ষড়যন্ত্র ও ডিগবাজির রাজনীতি’ সম্পর্কে সতর্ক থাকার আহŸান জানিয়ে ‘পাঁচ দফা দাবি’ পূরণ না হওয়া পর্যন্ত সাজেকবাসীর অবরোধ অব্যাহত থাকবে বলে দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছেন সাজেক পর্যটন সড়ক অবরোধ বাস্তবায়ন গণকমিটি ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহŸায়ক বাবুধন চাকমা।

গত মঙ্গলবার(১০ই নভেম্বর ২০২৬) রাত ১০টা ৭মিনিটে প্রদত্ত এক বিবৃতিতে তিনি স্মরণ করিয়ে দিয়ে বলেন, বিগত ফ্যাসিবাদের বিরোধী আন্দোলনের সময় ২০২৪সালের ২৮শে জুলাই রাতে ডিবি(গোয়েন্দা পুলিশ) কার্যালয়ে আটকে রেখে ছয় প্রধান সমন্বয়ককে দিয়ে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিতে বাধ্য করানো হয়। কিন্তু তাতে আন্দোলনকারী ছাত্র-জনতা বিভ্রান্ত হয়নি এবং তার মাধ্যমে আন্দোলনও স্তব্ধ করা যায়নি।

সাজেকের অবরোধ নিয়ে ষড়যন্ত্র ও অপপ্রচারও ব্যর্থ হতে বাধ্য। সংবাদ মাধ্যমে প্রেরিত ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটির ফেসবুক পেইজে দেওয়া বিবৃতিতে সাজেক পর্যটন সড়ক অবরোধ বাস্তবায়ন গণকমিটির আহŸায়ক বাবুধন চাকমা সাজেকবাসী তথা জনগণের স্বার্থপরিপন্থী ষড়যন্ত্র ও অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে চলমান অবরোধ সফল করার জোর আহŸান জানিয়েছেন।

সাজেকবাসীর দাবি পূরণে সরকারের প্রতি আহŸান ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের:-
সাজেকবাসীর দাবি পূরণে সরকারের প্রতি আহŸান জানিয়েছেন ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ। প্রয়োজনে নতুন কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

বুধবার(১১ই নভেম্বর ২০২৬) সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের সভাপতি উষাতন চাকমা এই আহŸান জানান। বিবৃতিতে তিনি বলেন, ‘সাজেকবাসীর দাবি পূরণের লক্ষ্যে ২৬শে অক্টোবর মিটিংয়ের পর ষড়যন্ত্র ও অপপ্রচার সমস্যাকে জটিল করবে। এতে সামগ্রিকভাবে দেশের ক্ষতি হবে। দীর্ঘ দিন সমস্যা জিইয়ে রাখা প্রকারান্তরে সরকারের ব্যর্থতাই প্রকাশ পায়’।

স্বার্থান্বেষী চক্রের প্ররোচনায় পরিচালিত হওয়া কোন সুবুদ্ধির পরিচায়ক নয় মন্তব্য করে তিনি সাজেকবাসীর ন্যায্য দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহŸান জানান। বিবৃতিতে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘সাজেকবাসীর ন্যায্য দাবি মেনে না নিয়ে ষড়যন্ত্র ও অপপ্রচারে পথ বেছে নেয়া হলে প্রয়োজনে সাজেকবাসীর ন্যায্য দাবির সমর্থনে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে’।

প্রসঙ্গত, সাজেক থেকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির(পিসিজেএসএস) ‘সশস্ত্র সদস্যদের’ সরিয়ে নেয়াসহ তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে বৃহস্পতিবার থেকে আবারও তৃতীয় দফায় রাঙামাটির সাজেক পর্যটন সড়কে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ ডাকে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী এসোসিয়েশন নামে স্থানীয় দুটি সংগঠন।

তবে সংগঠন দুটি পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফ ঘনিষ্ঠ। সাজেকে জনসংহতি সমিতির সদস্যদের সশস্ত্র উপস্থিতির অভিযোগটি বরাবরই অসত্য বলে আসছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস)। এ নিয়ে চার দফায় অবরোধ কর্মসূচির জেরে এখন থমথমে সাজেক উপত্যকা।

গত শনিবার রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় সকাল ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শান্তিপূর্ণ সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিল ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ। গত বৃহষ্পতিবার সংবাদ মাধ্যমে দেওয়া এক বিবতিতে সংগঠনটি এই অবরোধ কর্মসূচির ঘোষণা দেয়। এর আগে সাজেকে গুলাগুলির ঘটনার পর রাঙামাটির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগ শনিবার-২৪শে অক্টোবর থেকে আবার চতুর্থ দফায় অর্ধদিবস সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা, পর্যটকদের চলে আসার অনুরোধ করেছিল।

গত বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য অবরোধ শুরু হলে পিকেটার ও নিরাপত্তা বাহিনীর সাথে সঘর্ষের জাড়িয়ে পড়ে। তাই শুক্রবারের মধ্যে সাজেক থেকে সব পর্যটককে চলে আসার অনুরোধ জানিয়েছেন তাঁরা। এতে শনিবার(২৪শে অক্টোবর) রাঙামাটি ও খাগড়াছড়ি ২টি জেলায় অর্ধদিবস সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ।

গত বৃহস্পতিবার(২২শে অক্টোবর) বিকেলে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি এ কর্মসূচি ঘোষণা করে। বিবৃতিতে বলা হয়, সাজেকে পিসিজেএসএস সন্তু গ্রæুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেয়ার দাবিতে ডাকা শান্তিপূর্ণ সড়ক অবরোধে হামলা ও ভাঙচুরের প্রতিবাদ এবং সাজেকবাসীর ন্যায্য দাবির সমর্থনে এ কর্মসূচি পালন করা হবে বলে সংগঠনটির সভাপতি উষাতন চাকমা জানান জানান।

এর আগে রাঙামাটির বাঘাইছড়ির সাজেক পর্যটন সড়কে তৃতীয় দফায় অবরোধের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। গত শুক্রবার বিকেলে সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা ও সাজেক গণ–অধিকার রক্ষা কমিটির আহŸায়ক বাবুধন চাকমার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এর আগে বাঘাইহাট ও মাচলং বাজার দুর্গাপূজা উদ্‌যাপন কমিটির অনুরোধে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গত শুক্রবার থেকে বুধবার পর্যন্ত সড়ক অবরোধ কর্মসূচি স্থগিত করা হয়েছিল। দাবি পূরণ না হওয়ায় পূজা শেষে গত বৃহষ্পতিবার থেকে আবারও রাজপথে নামার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সার্বিক নিরাপত্তার স্বার্থে আজকের মধ্যেই পর্যটকদের সাজেক ত্যাগ করার অনুরোধ জানাচ্ছি।

বৃহষ্পতিবার (২২শে অক্টোবর) নিরাপত্তাবাহিনী লাঠি চার্জ, হামলা, গুলিবর্ষনের নাটকের প্রতিবাদে পুন:রায় সড়ক অবরোধ ঘোষনা দেয়।

গত ১১ই অক্টোবর সাজেকের উজোবাজার এলাকায় সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী এসোসিয়েশনের ডাকা সড়ক অবরোধ পালনকালে ঝর্ণা চাকমা সাংবাদিকদের সাথে কথা বলে সেনাবাহিনীর নিপীড়নের বিষয়ে তুলে ধরেন। এরপর সেনাবাহিনী ঝর্ণা চাকমাকে খোঁজ করে এবং ক্যাম্পে হাজির হতে নির্দেশ প্রদান করে। পরে এ নিয়ে ঝর্ণা চাকমা ভিডিও বার্তার মাধ্যমে সেনাবাহিনী তাকে খোঁজ করার বিষয়টি জানায়।

এর আগে থমথমে ঘটনাকে কেন্দ্র করে খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের আধাবেলা অবরোধ শান্তিপূর্ন ভাবে পালিত হয়েছে। চতুর্থ দফা ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের ডাকে খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি সকাল ৫টা থেকে শুরু করে দুপুর ১২টায় শেষ হয়েছে। খাগড়াছড়ি ও রাঙামাটিতে চলা আধাবেলা অবরোধে যান চলাচল বন্ধ ছিল।

উল্লেখ্য, পিসিজেএসএসের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়া ও তাদের সন্ত্রাসী কর্মকান্ড বন্ধের দাবিসহ কয়েকটি দাবিতে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী এসোসিয়েশনের নেতৃত্বে সাজেকবাসী আন্দোলন করছেন। গত ২২শে অক্টোবর তাদের শান্তিপূর্ণ অবরোধে সেনাবাহিনীর হামলার পর গত ২৬শে অক্টোবর সরকারের একটি প্রতিনিধি দল আন্দোলনকারীদের সাথে বৈঠক করলেও তা তেমন ফলপ্রসু হয়নি। ফলে সেখানে এখনো অবরোধ-আন্দোলন চলমান রয়েছে।