ডাকসুর ভিপি সাদিক কায়েমের বাসায় আগুন দেয়ার চেষ্টার ঘটনা তদন্তে পুলিশ ও সেনাবাহিনী

খাগড়াছড়ি পার্বত্য জেলাতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের(ডাকসু) সহ-সভাপতি(ভিপি) সাদিক কায়েমের বাসায় আগুন দেয়ার চেষ্টার ঘটনা পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে তদন্ত করেছে। ডাকসুর ভিপি সাদিক কায়েমের বাসভবনে অগ্নিসংযোগের চেষ্টায় উর্দ্ধতন পুলিশসহ খাগড়াছড়ি পুলিশ সুপার ঘটনাস্থল পরিদশর্ণে যান।

জেলা শহরের নয়নপুর এলাকায় ডাকসুর ভিপি সাদিক কায়েমের বাসভবনে অগ্নিসংযোগের চেষ্টার ঘটনাস্থল পরিদর্শন করেছেন খাগড়াছড়ি পার্বত্য জেলার পুলিশ সুপার মো: মোরতোজা আলী খাঁন।

সোমবার (২৩ নভেম্বর) সিসিটিভি ফুটেজ চেক করে শনাক্তকারি দুর্বৃত্ত ৩জনসহ মোট ১০জনকে আসামি করে মামলাও করা হয়েছে। গত রোববার(২২শে নভেম্বর( খাগড়াছড়ি শহরের নয়নপুর এলাকায় ডাকসুর ভিপি সাদিক কায়েমের বাসায় দুর্বৃত্তদের আগুন লাগানোর চেষ্টার খবর পেয়ে দ্রæুত ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার মো: মোরতোজা আলী খাঁন। পরিদর্শনকালে তিনি বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা ঘটনাস্থল ঘুরে দেখেন, পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং ঘটনার বিস্তারিত খোঁজখবর নেন।

এ সময় পুলিশ সুপার ঘটনাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রæুত শনাক্ত করে আইনের আওতায় আনার দৃঢ় প্র্রত্যয় ব্যক্ত করেন এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

দুর্বৃত্তরা ডাকসু ভিপি সাদিক কায়েমের অগ্নিসংযোগের চেষ্টায় গত শনিবার(২২শে নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে খাগড়াছড়ি জেলা শহরের নয়নপুর এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষনিক খবর পেয়ে ঘটনাস্থল ছুটে গিয়ে পুলিশ টিম পরিদর্শন করেছে। এ সময় আগুন দেওয়ার চেষ্টার বিভিন্ন আলামত পাওয়া গেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পরিদর্শনকালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং খাগড়াছড়ি সদর থানা অফিসার্স ইনচার্জ ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় খাগড়াছড়ি’র পুলিশ সুপার’সহ প্রশাসনিক ও রাজনৈতিক পর্যায়ের অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এদিকে, অগ্নিসংযোগের চেষ্টার ঘটনা নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়েছেন সাদিক কায়েম। সেখানে তিনি উল্লেখ করেন, খাগড়াছড়ির ওই বাড়িতে তাঁর মা-বাবা বসবাস করেন। একই সঙ্গে এ ঘটনার জন্য ফ্যাসিস্ট কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করেন তিনি।

ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর জেলা এনসিপি’র আহবায়ক মো: নুর আলম সিদ্দিকী, বিএনপি ও জামায়াতের মিনহাস উদ্দিন নেতৃবৃন্দ সাদিক কায়েমের বাড়িতে গিয়ে খোঁজখবর নিয়ে সমবেদনা জানান। রাতে ভিপি’র বাড়ি’র খোঁজ খবর নিতে আসেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় সংসদীয় সম্পকীয় সংসদীয় কমিটি সভাপতি ও খাগড়াছড়ির ২৯৮নং আসনে সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া ও সাতকানিয়া-লোহাগাড়া’র সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

গতরাতে খাগড়াছড়িতে ডাকসু ভিপি সাদিক কায়েম এর বাড়িতে পেট্টোল ও অকটেন দিয়ে অগ্নিসংযোগের চেষ্টা চালায় দুর্বৃত্তরা,পরে স্থানীয় মানুষদের সাহায্য তা নিয়ন্ত্রণে আসে।

সোমবার সকালে পুলিশ ও সেনাবাহিনীর পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন আসলে, সিসিটিভি ফুটেজ চেক করে শনাক্ত ৩জন সহ মোট ১০জনকে আসামি করে মামলাও করা হয়েছে।

খাগড়াছড়ি সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: কায় কিসলু জানান, রাত সোয়া ৪টার দিকে তিনি ঘটনাটি সম্পর্কে খবর পান। সোয়া ৪টার দিকে খবর পেয়ে তিনি দ্রæুত ঘটনাস্থলে গিয়ে পরিদর্শনের পাশাপাশি বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন। ঘটনাস্থলে আগুন দেয়ার আলামতসহ কেরোসিনের বোতল পাওয়া গেছে জানিয়েছেন ওসি। তবে এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ করেননি।

অভিযোগ পেলে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলছেন। আশপাশের সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে পরিক্ষা করা হচ্ছে। ইতিমধ্যে জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ। ঘটনাটিকে নাশকতার পাশাপাশি আওয়ামীলীগের ধারাবাহিক সন্ত্রাসী কার্যক্রম বলে মন্তব্য করেন পুলিশ সুপার।

সাদিক কায়েমের বাড়িতে জামায়াত ও বিএনপির দুই এমপি, পরিবারের পাশে থাকার আশ্বাস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের(ডাকসু) সহ-সভাপতি(ভিপি) মো; আবু সাদিক কায়েমের খাগড়াছড়ির পৈতৃক বাসভবনে অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় পরিবারের প্রতি সমবেদনা জানাতে বাড়িটি পরিদর্শন করেছেন জামায়াতে ইসলামী ও বিএনপির দুই সংসদ সদস্য।

এ সময় তাঁরা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, ঘটনার খোঁজখবর নেন এবং পাশে থাকার আশ্বাস দেন। গত রোববার (২২ নভেম্বর) রাতে সাদিক কায়েমের খাগড়াছড়ি সদর উপজেলার পৈতৃক বাসভবনে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী এবং খাগড়াছড়ির সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া।

পরিদর্শনকালে তাঁরা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে অগ্নিসংযোগের চেষ্টার ঘটনা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করেন। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তাঁরা সন্ত্রাস, সহিংসতা ও নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহŸান জানান। দুই সংসদ সদস্য বলেন, দেশে শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে যেকোনো ধরনের সহিংসতা ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। অপরাধীদের রাজনৈতিক পরিচয় যা-ই হোক, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা প্রয়োজন।

তাঁরা আরও বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সময় নিষিদ্ধ আওয়ামীলীগের সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে জনগণকে প্রতিরোধ গড়ে তোলার আহŸান জানান তাঁরা।

বিএনপির সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া বলেন, অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের প্রশাসন ইতোমধ্যে শনাক্ত করেছে। শিগগিরই তাদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পরিদর্শন শেষে দুই সংসদ সদস্য সাদিক কায়েম ও তাঁর পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তাঁরা।

সাদিক কায়েমের বাড়িতে পেট্রোলবোমা, ভোররাতে আগুন: খাগড়াছড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের(ডাকসু) সহসভাপতি(ভিপি) সাদিক কায়েমের পৈতৃক বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। ভোররাতে বিকট শব্দে ঘুম ভাঙে পরিবারের সদস্যদের। ঘরের চারপাশে আগুন জ্বলতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা।

প্রতিবেশীদের দ্রæুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। গত রোববার(২২শে নভেম্বর) ভোররাত সোয়া ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে খাগড়াছাড় সদরের নয়নপুর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ঘরের বাইরে একাধিক স্থানে আগুন:
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বিকট শব্দ শুনে সাদিক কায়েমের বাবা আবুল কাসেমসহ পরিবারের সদস্যদের ঘুম ভেঙে যায়। ঘর থেকে বের হওয়ার চেষ্টা করেও আগুনের কারণে তাঁরা তাৎক্ষণিকভাবে বের হতে পারেননি। পরে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভান।

প্রতিবেশী মো: হোসেন জানান, গভীর রাতে বিকট শব্দ শুনে ঘুম ভেঙে যায় তাঁর। পরে আবুল কাসেমের বাড়িতে আগুন লাগার বিষয়টি বুঝতে পেরে বড় ভাইকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান। তাঁরা আগুন নেভাতে সহযোগিতা করেন। এ সময় সেখানে কেরোসিনের গন্ধ পাওয়া যায়।

তাঁর ধারণা, দুর্বৃত্তরা বাড়ির প্রধান দরজা ও সীমানা প্রাচীরের গেটে পেট্রোলবোমা ছুড়ে পালিয়ে যায়। আবুল কাসেমের বড় ভাই মো: তাসিম জানান, রাতে ফোনে খবর পেয়ে তিনি বাড়িতে ছুটে যান। তবে পৌঁছানোর আগেই প্রতিবেশীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

আবুল কাসেম বলেন, “রাত সোয়া ৩টার দিকে বিকট আওয়াজ শুনে দেখি ঘরের চারদিকে আগুন। আমরা ভেতর থেকে বের হতে পারিনি, পরে প্রতিবেশীরা এসে আগুন নেভান। দীর্ঘ বছর ধরে এখানে বসবাস করছি, এলাকায় আমার কোনো শত্রু নেই। আমার ছেলে রাজনীতি করে, মূলত সেই কারণেই হয়তো এমন ঘটনা ঘটানো হয়েছে।”

আওয়ামীলীগের বিরুদ্ধে অভিযোগ সাদিকের:
নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে সাদিক কায়েম অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের লোকজন তাঁর গ্রামের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ করেছে। বাড়ির চারপাশে পেট্রোলবোমা ছোড়ার পাশাপাশি দরজার সামনে কেরোসিন ঢেলে আগুন ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয় বলে দাবি করেন তিনি। তবে এলাকাবাসীর দ্রæুত তৎপরতায় আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়ার আগেই নেভানো সম্ভব হয়েছে বলে জানান তিনি।

নিন্দা এনসিপি ও জামায়াতের, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়ে: সাদিক কায়েমের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পাটি-এনসিপি’র জেলার আহবায়ক মো: নুরু আলম সিদ্দীকী ও বাংলাদেশ জামায়াতে ইসলামী দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার রোববার এক বিবৃতিতে এ ঘটনার জন্য নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের দুষ্কৃতকারীদের দায়ী করেন।

বিবৃতিতে তারা দাবি করেন, পেট্রোলবোমা নিক্ষেপের পর বাড়িতে কেরোসিন ঢেলে আগুন দেওয়া হয়। এতে বাড়ির আসবাবপত্র ও মূল্যবান জিনিসপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

খাগড়াছড়ি জাতীয় নাগরিক পাটি-এনসিপি’র জেলা আহবায়ক মো: নুর আলম সিদ্দিকী বলেন, জাতীয় নেতা, ছাত্রনেতা ও ডাকসু নেতাদের বাসাবাড়ি ও স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থতা ও উদাসীনতার পরিচয় দিয়েছেন। এ ধরনের হামলা ও নাশকতা প্রতিরোধে সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহŸান জানান তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, একই সঙ্গে সাদিক কায়েমের বাড়িতে হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান জামায়াতের এই নেতা।

মামলা করা হয়েছে, ঘটনাস্থল পরিদর্শন পুলিশের:
খাগড়াছড়ি সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: কায় কিসলু জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে বাড়ির দেয়ালে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টার বিষয়টি জানা গেছে। তবে দ্রæুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয় ক্ষতি হয়নি।

তিনি আরও জানান, থানায় এসে আইনগত সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সাদিক কায়েমের পরিবারের পক্ষ থেকে সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ মামলা দায়ের করা হয়েছে। ভিকটিমে পুলিশের টিম তদন্ত চলছে।

এর আগে মাঝরাতে খাগড়াছড়িতে মাস্টারের দোকানের সামনে আগুনে পুড়ল ২যাত্রীবাহী পিকআপ:
খাগড়াছড়ি সদর উপজেলার খাগড়াপুর এলাকায় পার্কিং করে রাখা সাজেকগামী পর্যটক পরিবহনের দুটি পিকআপে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে মাস্টারের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে পিকআপ দুটির ভেতরের আসনসহ বিভিন্ন অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের খাগড়াছড়ির বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গত শনিবার (২২শে নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে জেলা শহরের নয়নপুর এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কোন ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

সাদিক কায়েমের বাবা আবুল কাশেম জানান, রাত সাড়ে ৩টার দিকে বিকট শব্দে ঘুম ভাঙ্গে তাঁর। এ সময় ঘুম থেকে ওঠে তাড়াহুড়ো করে প্রথমে ফ্রীজের লাইন বন্ধ করে দেন। পরে ঘর থেকে বের হয়ে দরজার সামনে আগুন দেখতে পেয়ে চিৎকাট করলে আশপাশের লোকজন বের হয়ে আসেন এবং আগুন নেভান।

বাসার সিড়ির রুমের নিচেসহ দুইটি স্থানে আগুন দেয়ার চিহ্ন স্পষ্ট রয়েছে বলে জানিয়েছেন আবুল কাশেম। ভিপি সাদিক কায়েমের ঘরে তার বাবা, মা ও এক ছোট বোন থাকেন বলে জানিয়েছেন আবুল কাশেম।