কিশোরগঞ্জের হোসেনপুর থানায় নতুন ওসির যোগদান

কিশোরগঞ্জের হোসেনপুর থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোঃ শ্যামল মিয়া।
শুক্রবার (২৭ নভেম্বর) রাতে তিনি আনুষ্ঠানিকভাবে হোসেনপুর থানায় তার নতুন কর্মস্থলে যোগদান করেন।
নরসিংদী জেলায় জন্ম ও বেড়ে ওঠা মোঃ শ্যামল মিয়া ২০১১ সালে পুলিশ বাহিনীতে যোগ দেন। নবাগত (ওসি) মোঃ শ্যামল মিয়া অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা। হোসেনপুর থানায় যোগদানের আগে তিনি কিশোরগঞ্জ জেলার বিভিন্ন থানায় অত্যন্ত সুনামের সাথে পুলিশ পরিদর্শক ওসি (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নবাগত ওসি মোঃ শ্যামল মিয়া বলেন, হোসেনপুর উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নির্মূল, চুরি-ডাকাতি প্রতিরোধে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জনপ্রতিনিধি, সাংবাদিক ও সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেছেন।






























