জিয়াউর রহমান, কোকো, বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান,ক্রীড়া, শিক্ষা, সংস্কৃতি, সামাজিক ও মানবিক প্রতিষ্ঠান আরাফাত রহমান কোকো, গণতান্ত্রিক সংগ্রাম আপোষহীন সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১৩ ফেব্রুয়ারি সাতক্ষীরা সদরের ব্যাংদহা জোড়দিয়া কেন্দ্রীয় জামে মসজিদ ও জিফুলবাড়ি দরগা শরীফ জামে মসজিদে জুম্মার নামাজ শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিবারের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় ও দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন পল্লী চেতনার নির্বাহী পরিচালক মো. আনিছুর রহমান,মোঃ রেজাউল করিম, মাসুম বিল্লাহ, রবিউল ইসলাম, মেম্বার রফিকুল ইসলাম, মাহবুবার রহমান সহ স্থানীয় মুসল্লী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দোয়া মোনাজাত পরিচালনা করেন, জোড়দিয়া কেন্দ্রীয় জামে মসজিদেরইমাম হাফেজ মাওলানা ওলিউর রহমান এবং জিফুলবাড়ি দরগা শরীফ জামে মসজিদের ইমাম মাওলানা আশরাফুল আজিজী।






























