জেলা প্রশাসক ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিভিন্ন কার্যক্রম পরিদর্শন

ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কার্যক্রমের অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।মঙ্গলবার উপজেলা প্রাণী সম্পদ ও ভেটেনারী হাসপাতালে পরিদর্শন করেন।
এছাড়াও মল্লিকপুর উচ্চ বিদ্যালয়ে গাছ রোপন করেন।সেখান থেকে মাইজবাগ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স পরিদর্শন করা হয়।
অপরদিকে প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।
উল্লেখ্য যে উপজেলার সবকটি কার্যক্রমে উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান অনুষ্টানে সভাপতিত্ব করেন।






























