প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবালের গাছ উপহার পেল দেড় সহস্রাধিক শিক্ষার্থী

ময়মনসিংহের গৌরীপুরে গাছের চারা উপহার পেয়েছে দেড় সহস্রাধিক শিক্ষার্থী। মঙ্গলবার দুপুরে উপজেলার পৌর শহরের নূরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও গাছের চারা উপহার দেওয়া হয়। প্রধান অতিথি থেকে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণলায়ের প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন বলেন, আমাদের দেশ ও পরিবেশ রক্ষায় বৃক্ষের ভূমিকা অপরিসীম। পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী ৫ কোটি বৃক্ষরোপণের এক যুগান্তকারী ঘোষণা দিয়েছেন। আজকের এই চারা গাছ বিতরণ কর্মসূচি এরই ধারাবাহিক অংশ।
তিনি আরও বলেন, আমরা যে চারা গাছগুলো তোমাদের হাতে তুলে দিচ্ছি, এগুলো কেবল উপহার নয়—এগুলো আমাদের ভবিষ্যতের আমানত। গাছ আমাদের পরম বন্ধু; গাছ আমাদের অক্সিজেন দেয়, ফল দেয় এবং ছায়া দেয়। তাই এই চারাগুলো বাড়িতে নিয়ে গিয়ে তোমরা সবাই সঠিক যত্ন নেবে।
ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন বলেন, তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। সঠিক শিক্ষার মাধ্যমে জ্ঞান অর্জন করতে হবে ও জ্ঞানের আলো চারদিকে ছড়িয়ে দিতে হবে।
বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন পাপ্পু। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজিজুল হক।
এডহক কমিটির শিক্ষক প্রতিনিধি মোঃ আবু তাহের সিদ্দিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ হাবিবুল ইসলাম খান শহীদ, ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুর রহমান বাবুল, যুগ্ম আহ্বায়ক মোঃ শামছুল হক ভিপি শামছু, মাহফুজুর রহমান মাহফুজ, পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবার আনিছ,।
ভারপ্রাপ্ত সদস্য সচিব রমজান হোসেন খান জুয়েল, যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান মাহফুজ, আফরোজা আক্তার সোমা, হারুন-অর-রশিদ, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক তাজিজুল ইসলা রাঙা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিক, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি আবিদ হাসান রাহাত প্রমুখ।






























