বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সদস্য নির্বাচিত হয়েছেন লিলি

বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ২৯ সদস্যবিশিষ্ট নতুন অ্যাডহক কমিটিতে ময়মনসিংহের গৌরীপুরের বিশিষ্ট ক্রীড়া সংগঠক তানজিন চৌধুরী লিলি সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন|

গত ১৮ জুলাই ২০২৬ তারিখে জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো: দৌলতুজ্জামান খাঁন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে সংস্থার বিদ্যমান কমিটি ভেঙে এই নতুন শক্তিশালী অ্যাডহক কমিটি গঠনের কথা জানানো হয়| জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ধারা ২১ এবং ধারা ১৪ (৩)-এর ক্ষমতাবলে পরিষদের চেয়ারম্যান কর্তৃক অনুমোদিত এই কমিটিকে আদেশ জারির পরবর্তী ৩ মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে|

নতুন এই কমিটিতে সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা এবং সাধারণ সম্পাদক হয়েছেন জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত শুটার শারমিন আক্তার রত্না| কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ডা. ইসমত আরা হায়দার, আয়েশা সিদ্দিকা মানি, পুলিশের অতিরিক্ত ডিআইজি আতিয়া হুসনা, মির্জা ফারজানা রহমান হোসনা এবং অ্যাডভোকেট রুনা লায়লা| এছাড়া যুগ্ম সম্পাদক হিসেবে জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত শুটার সাবরিনা সুলতানা ও ˆসয়দা তাসলিমা আক্তার এবং কোষাধ্যক্ষ হিসেবে সাবেক খেলোয়াড় শক্তি রানী মন্ডল দায়িত্ব পেয়েছেন|

কমিটির সদস্য হিসেবে তানজিন চৌধুরী লিলি ছাড়াও স্থান পেয়েছেন কামরুন নাহার হিরু, ফরহাদ জেসমিন লিটি, পারভীন লায়লা লুসি, লাজুল নাহার করিম কস্তুরি, মিসেস মরিয়ম তারেক, মাসুম সামিয়া শিলা, ˆসয়দা আক্তার পলি, শামীমা তারমিন, ˆমত্রী চাকমা, তাসলিম আকবরি শিল্পী, হাছিনা আক্তার, নুসরাত জাহান দিনা, সুরাইয়া বেগম এবং রওশন আরা ছবি|

তানজিন চৌধুরী লিলি সদস্য মনোনীত হওয়ায় ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি দেশের নারী ক্রীড়াবিদদের জন্য অগ্রগামী হিসেবে কাজ করবেন|

নতুন অ্যাডহক কমিটির সদস্য মনোনীত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত| আমার মূল লক্ষ্য থাকবে একদম তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান নারী খেলোয়াড়দের তুলে এনে জাতীয় পর্যায়ে পৌঁছে দেওয়া| পাশাপাশি, আমার নিজের জেলা ময়মনসিংহের কলসিন্দুরের নারী ফুটবলার ও খেলোয়াড়দের সার্বিক উন্নয়নে এবং তাদের এগিয়ে নেওয়ার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব|