ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিজয় দিবস উদযাপন

ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জে মহান বিজয় দিবস উদযাপন করা হয়।১৬-ই ডিসেম্বর ঈশ্বরগঞ্জ উপজেলায় মহান বিজয় দিবস২০২৫ইং যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে উদযাপনের অংশ হিসেবে দিবসটির তাৎপর্য তুলে ধরে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।

অনুষ্টানে উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমানের দিক-নির্দেশনায় দিবসটি সুন্দর ভাবে লোকজন উপভোগ করেন। ইউএনও সানজিদা রহমান বলেন মহান বিজয় দিবসে,দেশের জন্য যারা জীবন দিয়েছেন তাদেরকে স্বরণ করছে জাতি।আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করছি।

দেশ ও জাতির কল্যাণে সবাইকে কাজ করার আহবান করেন।এসময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং সাংবাদিক সহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।