ময়মনসিংহের গৌরীপুরে কমিউনিটি পুলিশিং-র মতবিনিময় সভা অনুষ্ঠিত

ময়মনসিংহের গৌরীপুরে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং এর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে| বুধবার সন্ধ্যায় উপজেলার বোকাইনগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে গৌরীপুর থানার আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়| সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান|
প্রধান অতিথির বক্তব্যে ওসি হাবিবুর রহমান বলেন, চুরি, মাদক, বাল্যবিয়ে, জুয়া প্রতিরোধে প্রতিটি মহল্লা, বাজারে ও এলাকায় এলাকায় কমিটি গঠন করতে হবে| রাত দুইটার পরে হাইওয়ে রোডে যে সকল গরুর পিকআপ প্রবেশ করে সেগুলোকে আটকিয়ে পুলিশকে খবর দিলে আমরা এসে তল্লাশি করে ছাড়বো| এতে গরু চুরি কমবে|
তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনার সন্তান কোথায় যায়, কার সাথে মিশে আপনাদের খেয়াল রাখতে হবে| ১৮ বছরের কম বয়সি সন্তানদের হাতে মোবাইল ফোন না দেওয়ার জন্যও তিনি অনুরোধ করেন|
সভায় সভাপতিত্ব করেন কমিউনিটি পুলিশিং বোকাইনগর ইউনিয়ন শাখার সভাপতি মো. মজিবুর রহমান| সঞ্চালনা করেন ইউনিয়ন যুবদল নেতা মানিক মিয়া আকন্দ|
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মো. আনোয়ারুল ইসলাম কামাল, গৌরীপুর থানার উপ-পরিদর্শক মো: আইয়ুব আলী, মোস্তাফিজুর রহমান, বোকাইনগর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক শহিদুল্লাহ বালা, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহ সভাপতি নূর মোহাম্মদ মামুন, ইউপি সদস্য মো. বদর উদ্দিন, সাবেক ইউপি সদস্য মো: হেলাল উদ্দিন, মো: আনোয়ার হোসেন, যুবনেতা শফিকুল আলম, স্থানীয় বাসিন্দা রুকন উদ্দিন আকন্দ, অ্যাডভোকেট এমদাদুল হক মিলন, আব্দুল বাকী, মো: দুলাল মিয়া, সাইদুল হক প্রমুখ|






























