ময়মনসিংহের গৌরীপুরে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

জুলাই গণ অভ্যূত্থান দিবস উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার (৫ আগষ্ট) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে তিন শহীদ পরিবার ও গেজেটভুক্ত ৬৯ জন জুলাই যোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমীন পাপ্পা।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, আমাদের জাতীয় জীবনের জুলাইয়ের অবিস্মরণীয় গুরুত্ব রয়েছে। জুলাই গণ অভ্যূত্থানের মূল উদ্দেশ্য ছিলো কোটা ব্যবস্থা বিলোপ করে বৈষম্য দূর করা। জুলাইয়ে গৌরীপুরে তিনজন শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন তিনি।
একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায়ের সঞ্চালনায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো: হাবিবুর রহমান, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক মো: হাবিবুল ইসলাম খান শহীদ, ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুর রহমান বাবুল, পৌর বিএনপি’র আহ্বায়ক আলী আকবর আনিছ, ভারপ্রাপ্ত সদস্য সচিব রমজান হোসেন খান জুয়েল, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল, গৌরীপুর শহিদ জোবায়ের আহমেদের বাবা মো: আনোয়ার উদ্দিন, শহিদ বিপ্লব হাসানের বাবা মো: বাবুল মিয়া, শহিদ নূরে আলম সিদ্দিকী রাকিবের বাবা আব্দুল হালিম শেখ, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা আক্তার সোমা, জুলাই যোদ্ধা মনিরুজ্জামান মানিক, বাহালুল মুন্সী, মঞ্জুরুল হক মঞ্জু প্রমুখ।






























