ময়মনসিংহের গৌরীপুরে ভিনগোলার্ধের উদ্যোগে দুইশতাধিক গাছের চারা বিতরণ

‘গাছ বাঁচাও, পরিবেশ বাঁচাও’ স্লোগানে ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ করেছে সামাজিক সংগঠন ভিনগোলার্ধ। রোববার (১৩ সেপ্টেম্বর) উপজেলার পৌর শহরের গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে গাছ বিতরণ কর্মসূচির আয়োজন করে সংগঠনটি। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বৃক্ষবন্ধু গ্রিনম্যান এনামুল হক শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন।

এ সময় তিনি বলেন, ভিনগোলার্ধ সংগঠনের উদ্যোগে আজকে এই আয়োজনে একজন বৃক্ষপ্রেমী হিসেবে উপস্থিত থাকতে পেরে আমি গর্বিত। পরিবেশের জন্য নিয়ে নিমগাছ একটি উপকারী বৃক্ষ। আমি সবসময় বিভিন্ন গ্রাম এবং উপজেলাতে নিজ অর্থায়নে গাছ রোপণ করি। আমি মনে করি, সবাই সবার জায়গা থেকে পরিবেশ প্রকৃতির প্রতি দায়িত্ববোধ থাকতে হবে। আমি সকল শিক্ষার্থীকে বলবো আপনারা গাছের পরিচর্যা করবেন আর বেশি করে গাছ লাগাবেন।

বৃক্ষরোপন কর্মসূচীতে সভাপতিত্ব করেন ভিনগোলার্ধের গৌরীপুর উপজেলা শাখার সমন্বয়ক মোঃ হারুন মিয়া। সঞ্চালনা করেন সংগঠনের পরিবেশ বিষয়ক সম্পাদক শংকর ঘোষ পিলু।

কর্মসূচীতে আরও বক্তব্য রাখেন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক হাবিবুর রহমান, শিক্ষক এবং গৌরীপুর লেখক সংঘের সভাপতি পলাশ মাজহার। বিজয় কম্পিউটারের স্বত্বাধিকারী তৌহিদুল আমিন তুহিন।

ভিনগোলার্ধ সংগঠনের গৌরীপুর শাখার সমন্বয়ক মোঃ হারুন মিয়া বলেন, নিমগাছকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা উনিশ শতকের বৃক্ষ বলে ঘোষণা করেছে। নিমগাছের অনেক গুণাগুন তাই বিশুদ্ধ অক্সিজেন আর পরিবেশের জন্য নিমগাছের ভূমিকা অপরিসীম। নিমগাছ চিকিৎসাবিজ্ঞানে এখনো একটি কার্যকরী ওষুধ। তিনি বলেন, আমরা অন্যান্য গাছের পাশাপাশি সবাই নিম গাছ লাগাব বাড়ির পাশে।

গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষার্থী হুমায়রা তাসনিম আসফি বলেন, পরিবেশের জন্য নিম গাছ একটি উপকারী গাছ। আর এই সংগঠনের বক্তব্য শুনে নিমগাচ সম্পর্কে আমাদের অনেক কিছু জানা হলো, আর ভিনগোলার্ধ সংগঠনের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় নিমগাছের চারা বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কবি ও লেখক নূর মোহাম্মদ শাফি, গৌরীপুর সরকারি কলেজে শিক্ষার্থী তানজিদ হাসান সৌরভ, শেখ মোহাম্মদ সৌরভ, আফ্রিদি হাসান নিরব, মোঃ সবুজ মিয়া, মোঃ আরাফাত হোসেন প্রমুখ।