ময়মনসিংহের ত্রিশালে কানহর ধরার খাল খননের উদ্বোধন প্রধানমন্ত্রী

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগদেন ময়মনসিংহের ত্রিশালে প্রধানমন্ত্রী তারেক রহমান।(শনিবার)তাঁর আগমন ঘিরে ত্রিশাল জুড়ে উৎসব মুখর পরিবেশ।
সফরের শুরুতেই দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে প্রধানমন্ত্রী তাঁর পিতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বৈলর কানহর ধরার খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।দুপুরে তিনি এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
পরে ত্রিশালের নজরুল মঞ্চে জাতীয় পর্যায়ে আয়োজিত নজরুল জন্মজয়ন্তী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। সেখানে তিন দিনব্যাপী নজরুল জন্মজয়ন্তী উৎসবের শুভ উদ্বোধন করেন তিনি।
জন্মজয়ন্তী উপলক্ষ্যে আলোচনা সভা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ মেলা ও বইমেলাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এছাড়াও নজরুল অডিটোরিয়ামে বিএনপি আয়োজিত এক সভায় প্রধানমন্ত্রীর যোগদেন দেন।দীর্ঘদিন পর ত্রিশালে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে জাতীয়ভাবে নজরুল জন্মজয়ন্তী উদযাপিত হওয়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
জাতীয় কবির স্মৃতিবিজড়িত ত্রিশাল এখন উৎসবের নগরীতে পরিণত হয়েছে।সফরসঙ্গি হিসেবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি উপস্থিত ছিলেন। অপরদিকে ময়মনসিংহের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ সহ জেলা ও উপজেলার দলীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন পত্রিকার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।






























