ময়মনসিংহের নান্দাইলে নবনির্মিত ভবনের উদ্বোধনে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

ময়মনসিংহ জেলার নান্দাইলে উদং মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। শনিবার (১১ জুলাই) সংশ্লিষ্ট বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন ঘোষণা করেন প্রতিমন্ত্রী।
এসময় প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষা বিভাগের প্রতিনিধিবৃন্দ, জনপ্রতিনিধি, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, নবনির্মিত একাডেমিক ভবনটি চালু হওয়ায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা আরও উন্নত ও আধুনিক পরিবেশে পাঠদান গ্রহণের সুযোগ পাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।






























