ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সদর কোর্ট পরিদর্শন

ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি(প্রশাসন ও অর্থ) মোঃ আবু বকর সিদ্দীক জেলার সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করেন।

(শনিবার) পরিদর্শনকালে সম্মানিত অতিরিক্ত ডিআইজি মহোদয়কে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং কোর্ট প্রাঙ্গণে জেলা পুলিশ, ময়মনসিংহের একটি সুসজ্জিত চৌকুস দল গার্ড অব অনার দেওয়া হয়।

সদর কোর্ট পরিদর্শনকালে জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান উপস্থিত ছিলেন।

অতিরিক্ত ডিআইজি পরিদর্শনের অংশ হিসেবে সদর কোর্টের সকল দাপ্তরিক নথিপত্র পর্যালোচনা করেন এবং পরিদর্শন বহিতে সাক্ষর করেন। এসময় জেলা পুলিশ, সদর কোর্টে কর্মরত সকল অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।