ময়মনসিংহের নান্দাইলে স্বাধীনতা দিবসে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

ময়মনসিংহের নান্দাইলে ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপজেলা প্রশাসনের আয়োজনে চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে বৃহস্পতিবার স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা বিএনপির আহবায়ক এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমা জান্নাত।
অন্যান্যদের মাঝে অতিরিক্ত পুলিশ সুপার (গৌরিপুর সার্কেল) দেবাশীষ কর্মকার সহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।






























