ময়মনসিংহে ইফতার-দোয়া মাহফিল

ময়মনসিংহ গভঃ কমার্শিয়াল ইনস্টিটিউটের সাবেক শিক্ষক মরহুম প্রফেসর খাইরুল আলম এর স্মৃতি চারণ উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল নগরীর দূর্গাবাড়ী রোডস্থ হোটেল গ্রীনপার্কে শুক্রবার আছর নামাজের পর অনুষ্ঠিত হয়।

স্মৃতিচারণ ও স্মরণ সভাটি ময়মনসিংহ গভঃ কমার্শিয়াল ইনস্টিটিউট এর প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলায় পরিণত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনন্দ মোহন কলেজ এর সাবেক অধ্যক্ষ প্রফেসর শহীদুল ইসলাম।সঞ্চালনা করেন ময়মনসিংহ সরকারি টিচার্স ট্রেনিং কলেজ এর প্রধন হিসাব রক্ষক মোয়াজ্জেম হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, পুলিশ সুপারের প্রাক্তন স্ট্রেনো আলহাজ্ব মোঃ আব্দুল মতিন, নেত্রকোণা পুলিশ সুপারের স্ট্রেনো সিরাজুল ইসলাম, প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ চান মিয়া, বাসাবাড়ি হকার্স মার্কেট এর সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদের, এডভোকেট নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সায়েম, ফয়সাল আহমেদ তুহিন প্রমূখ।