ময়মনসিংহে এসডিজি লোকালাইজেশন’ বিষয়ক সেমিনার

ময়মনসিংহে এসডিজি লোকালাইজেশন’ বিষয়ক অর্ধদিবসব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১৮ জুন) এসডিজি ডাটা রিপোর্টিং সমন্বয়ের নিমিত্ত জাতীয় পরিসংখ্যান ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধিকরণ শীর্ষক কারিগরি প্রকল্পের আওতায় জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মোহাম্মদ ফিরোজ সরকার টেকসই উন্নয়ন অভিষ্ট -এসডিজি বাস্তবায়নে তথ্যভিত্তিক পরিকল্পনা, নির্ভুল পরিসংখ্যান এবং কার্যকর ডাটা ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন।অনুষ্টানে বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার সভাপতিত্ব করেন।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মীর হোসেন। এতে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুর রহমান ও পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে এসডিজি লোকালাইজেশনের বিভিন্ন দিক, স্থানীয় পর্যায়ে এসডিজি সূচকের অগ্রগতি পর্যবেক্ষণ, তথ্য সংগ্রহ ও প্রতিবেদন প্রণয়নের কৌশল এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।