ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। রবিবার (১৯ জুলাই)জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে জেলা প্রশাসক সাইফুর রহমান সভাপতিত্ব করেন। সভায় জেলা প্রশাসক বলেন, সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচি বাস্তবায়নে সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি সংশ্লিষ্ট দপ্তরকে ‘ক্লিন ময়মনসিংহ’ কর্মসূচি বাস্তবায়ন এবং ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদারের আহ্বান জানান। এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়।
স্বাস্থ্য বিভাগ হাম-রুবেলা টিকাদান কর্মসূচি ও পরিচ্ছন্নতা কার্যক্রম, সিটি কর্পোরেশন সড়ক উন্নয়ন, ড্রেনেজ, ডেঙ্গু প্রতিরোধ ও যানজট নিরসনে নেয়া পদক্ষেপ এবং সড়ক ও জনপথ বিভাগ ময়মনসিংহ-টাঙ্গাইল সড়ক ও মুক্তাগাছা বাইপাসের কাজের অগ্রগতি তুলে ধরেন।
এছাড়াও কৃষি, শিক্ষা, জনস্বাস্থ্য, স্থানীয় সরকার ও পরিবার পরিকল্পনা বিভাগের চলমান কার্যক্রম নিয়েও আলোচনা হয়।






























