ময়মনসিংহে নির্বাচনি দায়িত্ব পালনে পুলিশের দু’দিনব্যাপী প্রশিক্ষণ

ময়মনসিংহে নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য দুই দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।

(বুধবার) ময়মনসিংহের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে জেলার বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের অংশগ্রহণে এ প্রশিক্ষণ দেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন ময়মনসিংহ রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ-ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান।

এসময় প্রশিক্ষণার্থীদের উদ্দেশে ডিআইজি বলেন,এ প্রশিক্ষণ কোর্স পুলিশ সদস্যদের কর্মদক্ষতা বৃদ্ধির পাশাপাশি একটি সুশৃঙ্খল ও পেশাদার বাহিনী গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে নির্বাচনি দায়িত্ব যথাযথভাবে পালনের ক্ষেত্রে প্রশিক্ষণটি সহায়ক হবে।তিনি আরও বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োগ করে নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সুষ্ঠু ও পেশাদারভাবে সম্পাদন করা সম্ভব হবে।

এ প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান দায়িত্ব পালনে কার্যকরভাবে কাজে লাগানোর জন্য তিনি প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান।