ময়মনসিংহে পুলিশের স্বাধীনতা দিবস উদযাপন

ময়মনসিংহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপনে বৃহস্পতিবার সকল বীর শহীদের প্রতি জেলা পুলিশের বিনম্র শ্রদ্ধা।২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করে জেলা পুলিশ।ময়মনসিংহ জেলার মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভসূচনা করা হয়। পরবর্তীতে ময়মনসিংহ জেলার মান্যবর পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের নেতৃত্বে স্মৃতিসৌধে জেলা পুলিশের পক্ষ থেকে সকল বীর মুক্তিযোদ্ধা এবং শহিদ মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করা হয়।সম্মানিত পুলিশ সুপার পুষ্পস্তবক অর্পণের পর রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধে জীবন দানকারী বীর শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করেন এবং তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।এসময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।






























