ময়মনসিংহে পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের দোয়া মাহফিল

ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেড (কল্যাণ শেড)এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি মোহাম্মদ কামরুল হাসান।
তিনি এসএসসি পরীক্ষার্থীদের নিকট ভাল ফলাফলের আশাবাদ ব্যক্ত করেন এবং তাদের শুভকামনা জানান।
এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং পুলিশ লাইন্স স্কুলের শিক্ষক, ছাত্র-ছাত্রী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।






























