ময়মনসিংহে প্রাথমিক বিদ্যালয়ের ভবন উদ্বোধনে ওয়াহিদ এমপি

ময়মনসিংহ বিভাগীয় শহরের চশমে রহমত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন চারতলা ভবন উদ্বোধন করা হয়।বৃহস্পতিবার সিটি কর্পোরশেনের ১৩ নম্বর ওয়ার্ডে বিদ্যালয় প্রাঙ্গণে ভবনটির উদ্বোধন করেন ময়মনসিংহ-৪ সদর আসনের আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের প্রতিটি শিশুর জন্য নিরাপদ, আধুনিক ও আনন্দমুখর শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে। প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলেও উল্লেখ করেন ওয়াহিদ এমপি।
সংশ্লিষ্টরা জানান,ছয়তলা ফাউন্ডেশনের ওপর নির্মিত চারতলা আধুনিক ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ১ কোটি ৮৯ লাখ টাকা। শিক্ষার্থীদের সুবিধার্থে ভবনের নিচতলা ফাঁকা রাখা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করছে।






























