ময়মনসিংহে রিয়াদ হত্যাকারিদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ

ময়মনসিংহ শহরের পাটগুদাম ব্রীজমোড়ে রিজওয়ান জাহান খান রিয়াদকে২৬শে নভেম্বর নির্মম ভাবে পৈশাচিক কায়দায় হামলা চালিয়ে ঠান্ডা মাথায় খুনীরা প্রকাশ্য দিবালোকে অস্ত্রাঘাতে হত্যা করেছে।রিয়াদের নিতর দেহ পুলিশ বক্সের ভেতরেই ছিল।
পুলিশ বক্স রক্তে রঞ্জিত ছিল।মচিমহায় রিয়াদের ক্ষতবিক্ষত নিতর দেহ নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। শোকাহত বিপুল সংখ্যক এলাকাবাসী ও সামাজিক নেতাকর্মীরা রিয়াদের খুনীদেরকে গ্রেফতারের দাবীতে ২৮ নভেম্বর বিকেলে পাটগুদাম ব্রীজমোড়ে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সড়ক অবরোধ করে।
সংক্ষুদ্ধ জনতা বিক্ষোভকালে পুলিশ বক্সে খুন কেন? রিয়াদ কবরে খুনীরা বাহিরে কেন? শ্লোগানে শ্লোগানে এলাকা প্রকম্পিত করে তোলে।বিক্ষোভকারীরা অভিলম্বে খুনীদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি প্রদানের দাবি করে।






























