ময়মনসিংহে র্যাব-১৪কর্তৃক বিদেশী মদসহ , কারবারি আটক

বাংলাদেশ সরকারের ‘মাদকবিরোধী’জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সবসময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অত্যন্ত কঠোর ও পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানি,র্যাব-১৪, ময়মনসিংহ এর একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে ২৩৭ বোতল বিদেশী মদ, বহনে ব্যবহৃত পিকআপসহ ০১ মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত মাদক কারবারির নাম রাহেল মিয়া (২২)জেলা-সুনামগঞ্জ।গোপন সংবাদের ভিত্তিতে (বৃহস্পতিবার) সকালে র্যাব-১৪, ময়মনসিংহ সদর কোম্পানির একটি দল কোতোয়ালী থানার পাটগুদাম ব্রীজ মোড়ে চেকপোস্ট পরিচালনা করে। এ সময় একটি সন্দেহভাজন কাভার্ড ভ্যান চেকপোস্ট এড়িয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব দল পিছু ধাওয়া করে।
পরবর্তীতে পাওয়ার হাউজ কলোনি সংলগ্ন রেললাইনের পাশের পাকা রাস্তা থেকে গাড়িটিসহ রাহেল মিয়াকে আটক করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে জিজ্ঞাসাবাদে কাভার্ড ভ্যানে অবৈধ মাদক থাকার কথা স্বীকার করেন তিনি। এরপর তল্লাশি চালিয়ে গাড়ি থেকে ২৩৭ বোতল বিদেশী মদ, মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যান এবং ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিকভাবে জানা যায় যে, গ্রেফতারকৃত কারবারি দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে বিদেশী মদ সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল।উদ্ধারকৃত বিদেশী মদ এবং গ্রেফতারকৃত মাদককারবারির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
সহকারী পরিচালক,মিডিয়া অফিসার অধিনায়কের পক্ষ থেকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।






























