ময়মনসিংহ জেলা পুলিশ সুপারের মতবিনিময়

ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বৃহস্পতিবার যোগদান করায় শনিবার ১৪ মার্চ বেলা ১২ টায় পুলিশ সুপার কনফারেন্স রুমে জেলা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন। সভায় জেলার আইনশৃঙ্খলা, ছিনতাই, মাদক, যানজট বিষয়ে আলোচনা করেছেন সাংবাদিকগণ।
পুলিশ সুপার মনোযোগ সহকারে বিষয়গুলো গুরুত্বের সাথে শুনেছেন এবং যথাযথা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রদান করেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার অর্থ ও প্রশাসন আব্দুল্রাহ আল মামুন, সদর সার্কেল সোহরাওয়ার্দী হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার, সহকারী পুলিশ সুপার তাহমিনা আক্তার ও প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।।






























