যশোরের মনিরামপুরে মানবাধিকার ও সামাজিক সুরক্ষা দল সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

যশোরের মনিরামপুরে মানবাধিকার ও সামাজিক সুরক্ষা দল সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় পৌর শহরের মুনলিট ক্যাফে সভা কক্ষে নেটজ বাংলাদেশ ও বিএমজেড এর সহায়তায় রিসার্স ইনিশিয়েটিভ বাংলাদেশ (রিইব) সংস্থার হোপ প্রকল্পের অধীনে আয়োজিত এ সভায় উপজেলা সিএসও কমিটির সভাপ্রধান অধ্যাপক মোঃ আব্বাস সভাপতিত্ব করেন।
হোপ প্রকল্পের টেকনিক্যাল কো-অর্ডিনেটর ভানু রাণী সভাটি পরিচালনা করেন। প্রান্তিক জনগোষ্ঠী বিশেষ করে নারী ও কিশোরীদের মানবাধিকার উন্নয়নে উপজেলা সিএসও এর ২৫ জন সদস্য সভায় উপস্থিত ছিলেন।
সভায় সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী তথা নারী ও শিশু-কিশোরীদের বিভিন্ন ধরনের সামাজিক সমস্যা চিহ্নিত করে তা সমাধানে করনীয় কী এবং এ সংক্রান্ত সমস্যা সমাধানে ভিকটিমদের পাশে থেকে সমস্যার সমাধান ও মিমাংসার ন্যায় সফলতার গল্প তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা সিএসও কমিটির সদস্য অধ্যাপক মোহাম্মাদ বাবুল আকতার,।
প্রভাষক হাসিনা আকতার কাকলী, সাংবাদিক ও শিক্ষক অশোক কুমার বিশ্বাস, প্রধান শিক্ষক নিহার রায়, সাবেক পৌর কাউন্সিলর পারভিনা আকতার প্রমুখ। সভাপতির বক্তব্যে অধ্যাপক মোঃ আব্বাস উদ্দীন সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়তন ও জীবনমান উন্নয়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।






























