যশোরের শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা

যশোরের শার্শার বাগআঁচড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগষ্ট) বিকাল ৫ ঘটিকার সময় বাগআঁচড়ায় ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন- স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৮ সালের ফেব্রুয়ারি মাসে জাগদল গঠন করেছিলেন। পরে তাহার নেতৃত্বে ১৯৭৮ সালে ১লা সেপ্টেম্বর গঠন করা হয় জাতীয়তাবাদী দল বিএনপি। আমরা সবাই সেই দলের কর্মি।
বিগত ১৬/১৭ বছর আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পারেনি, দুর্বৃত্তরা পালন করতে দেয়নি। আজ সকল অপশক্তি মোকাবেলা করে বিএনপি জনগণের ভোটে রাষ্ট্রক্ষমতায় এসেছে। তাই আগামীকাল ১লা সেপ্টেম্বর শার্শা উপজেলা বিএনপির কর্মসূচি ও ৪ঠা সেপ্টেম্বর বাগআঁচড়া হাইস্কুল মাঠে বৃহৎ আলোচনা সফল করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বক্তারা।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কুদ্দুস আলী বিশ্বাস।
এসময় আরও উপস্থিত ছিলেন-বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলম, প্রচার সম্পাদক নাজমুল হুদা, সহসভাপতি আমির হোসেন ঢালি, মোনায়েম হোসেন, সহ-স্বেচ্ছা বিষয়ক সম্পাদক হাচান মোড়ল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, শার্শা উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মেহেদী হাসানসহ বাগআঁচড়া ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।





























