রমজান উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৬৫০ টাকায় গরুর গোস্ত বিক্রি

পবিত্র রমজান মাসকে সামনে রেখে সাধারণ মানুষের জন্য স্বস্তির উদ্যোগ নেওয়া হয়েছে ঈশ্বরগঞ্জে। উপজেলার বিভিন্ন এলাকায় স্বল্পমূল্যে গরুর গোস্ত বিক্রির কার্যক্রম শুরু হয়েছে, যেখানে প্রতি কেজি গরুর গোস্ত ৬৫০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। বাজার মূল্য ৭৫০ টাকা।
এই উদ্যোগের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা। কর্মসূচির প্রধান উদ্যোক্তা ময়মনসিংহ–৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য
লুৎফুল্লাহেল মাজেদ বাবু,গরুর গোস্তের পাশাপাশি, লেবু, শশা,ডিম, দুধ, সহ বিভিন্ন প্রয়োজনীয় পন্যসামগ্রিই সূলভ মূল্যে বিক্রির উদ্যোগ নেওয়া হবে বলে জানান।
লুৎফুল্লাহেল মাজেদ বাবু জানান , রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় অনেক নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য মাংস কেনা কষ্টসাধ্য হয়ে পড়ে। সেই বিষয়টি বিবেচনায় রেখে সাধারণ মানুষের জন্য স্বল্পমূল্যে গরুর গোস্ত বিক্রির এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় স্থানীয় বিপুল সংখ্যক মানুষ উপস্থিত থেকে নির্ধারিত মূল্যে গরুর গোস্ত সংগ্রহ করেন। এমন উদ্যোগে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরেছে বলে অনেকেই মত প্রকাশ করেন।
আয়োজকরা আরও জানান, রমজানজুড়ে সাধারণ মানুষের পাশে থাকতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।






























