লালমনিরহাটের হাতীবান্ধা চরে কৃষিতে বৈপ্লবিক পরিবর্তনে কাজ করছে সরকার- এমপি

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে কৃষকদের মাঝে কৃষি সামগ্রী হিসেবে এলএলপি সেট ও ক্যানভাস পাইপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান বলেন, চর এলাকাগুলোতে কৃষিতে বৈপ্লবিক পরিবর্তনে কাজ করছে সরকার।

এ লক্ষ্যে বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ৬টি চর ইউনিয়নের ১২টি চর ব্লকের ১২টি কৃষক গ্রুপের মাঝে ১২টি এলএলপি সেট ও ক্যানভাস পাইপ বিতরণ করা হয়।

এর ফলে চরাঞ্চলের কৃষকরা সেচ সুবিধা পাবে। দিগন্ত জোড়া ফসলের মাঠ সবুজ সমারোহে ভরে উঠবে।