লালমনিরহাটের হাতীবান্ধায় জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি

লালমনিরহাটের হাতীবান্ধায় অভ্যন্তরীণ জলাভূমি, বর্ষায় প্লাবিত ধানক্ষেত, প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদের পুকুরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। কর্মসূচির উদ্বোধন করেন লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র, উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) দীন মো. আসাদুল্লাহ,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাহমুদুল হাসান, হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার, উপজেলা বিএনপির আহ্বায়ক মোশারফ হোসেন, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা মৎস্য চাষি ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।





















